বাংলাদেশের সবচেয়ে আদরের ভালবাসার চরিত্র হল আমাদের মীনা। ইউনিসেফের অর্থায়নে স্যার রাম মোহনের এই অসাধারন সৃষ্টি পুরো এই সাফ কন্টিনেন্টের জন্যে বানানো হয়েছিল। UNICEF এর সাথে মীনা ফিল্ম বানানোর জন্যে যারাই যুক্ত হত, তাদেরকে এক ছোট বই দেয়া হত মীনার সম্পর্কে জানার জন্যে। এই বইটি আমরা যারা যারা কাজ করেছি প্রায় সকলের কাছেই আছে। UNICEF সব স্টুডিওকেই এই বইটি দিত যেন সবাই মীনার ফিলটা বুঝতে পারে। আমাদের সকল স্টুডিওর মীনা বানানোর প্রথম কাজ ছিল এই বইটি দেখে শেখা আর পরে নিজেদের লাইব্রেরি তৈরি করা। যে যে স্টুডিওর এই লাইব্রেরি যত সুন্দর আর সলিড হত, তাদেরে ফিল্মগুলো অন্যান্যদের থেকে আলাদা মানের হত। ToonBangla তে আমাদের লাইব্রেরি ছিল অনেক সমৃদ্ধ। প্রতিটি চরিত্রের Turn around, expression sheet, color খুব নিখুত করে করা হয়েছিল যেন বাকিদের থেকে আমাদেরটা কাজটা আলাদা হয়। কারন একটা সময় একই সাথে দেশে বিদেশে ৬ টা মীনার কাজ হচ্ছিল। তাই প্রতিযোগিতা তো ছিলই।আজকে মনে হল এই বইটা সকল আঁকিয়েদের জন্যে পোস্ট করি। সবাই মীনা আকুক। মীনাকে চর্চা করুক। বাংলার ঘরে ঘরে মীনা আবার জেগে উঠুক।
সকলকে করোনাময় পহেলা বৈশাখের শুভেচ্ছা।
সকলকে করোনাময় পহেলা বৈশাখের শুভেচ্ছা।




















































































No comments:
Post a Comment