Friday, May 1, 2020

আমার_মীনা_কথন_০২ , প্রসঙ্গ - মীনার বাড়ী

বলেছিলাম মীনার অনেক কিছু শেয়ার করব। মানে ToonBangla তে যা যা যেভাবে ডেভেলপ করা হয়েছিল তার ৪ টি ফিল্মের জন্যে, তার কিছু চুম্বক অংশ। আজকে আসি প্রথমেই আমাদের Background Department এর কথা। বাংলাদেশের এনিমেশন শুরুর একদম সাথে সাথে আমাদের BG এর কাজ ছিল দুর্দান্ত। আন্তর্জাতিক মানের। এর কারনটি হচ্ছে Green Field Toonz. সেই সময় হাতে একটি আন্তর্জাতিক ৫২ মিনিটের টিভি ফিল্মের কাজ থাকায় গ্রিনফীল্ড তখন প্রচুর লোক নিয়োগ করছে। প্রতিটি বিভাগে ছিল ২০ জন করে শিল্পী যা এখনকার প্রেক্ষাপটে ভাবাই যায়না। তো আমাদের শুরু হয়েছিল সেই রকম এক পরিবেশে। চারুকলার সবচেয়ে ভাল ভাল ডাক সাইটের চিত্রশিল্পীরা তখন BG র কাজ করার জন্যে জয়েন করে। আমিই ছিলাম সম্ভবত সবচেয়ে দুর্বল BG artist ২০ জন শিল্পী Night of the Pumpkin নামের Canadaর একটি co production এর BG এর কাজ করছে। চারিদিকে গম গম করত। এত্ত মানুশ। এত টিম লিডার, এত ফাইল... এত এত ডিপার্ট্মেন্ট!!!!!!
(গ্রিন ফীল্ডের কথা আরেকদিন বিস্তারিত বলব।)
এর পর অনেক অনেক পথ পাড়ি দেয়া। ট্রাডিশানাল ভাবে পেইন্টিং থেকে ডিজিটালে কনভার্সন। আমরা যখন ToonBangla তে দুটি মীনার কাজ পাই, একটি ছিল অনেক অনেক Challenging... নাম ছিল ' রুপকথার দেশে মীনা'। ToonBangla তে তখন সব পুরানো, নতুন শিল্পী এক ছাদের নিচে বসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি সবাই মিলে। তখনই '#রুপকথার_দেশে_মীনা' দিয়ে কাজ শুরু আর স্যার রাম মোহন সরাসরি কাজ করবেন আমাদের সাথে। আমরা সকল স্টুডিও প্রচন্ড ভীত আর উত্তেজনায় ভরপুর। UNICEFথেকে সময় নির্ধারন করে দেয়া হল। সকাল ৯.৩০ মিনিট টুনবাংলায় স্যার আমাদের সাথে skype এ জয়েন করবেন। আমরা আমাদের Storyboard দেখাব। আমাদের পরে এরপর Decode ( Greenfield) আর শেষে 3D studio Click house.
যাইহোক, প্রসঙ্গ হল, মীনার বাড়ি আর আমরা কোন look এ যাব। স্যারের তৈরি original মীনা একরকম ভাবে তৈরি। সেটা অনেক আগের। তারপর অনেক সময় চলে গিয়েছে। মীনা নিশ্চই তার আগের বাড়িতে থাকলেও অনেক পরিবর্তন হয়েছে। সেইসব পরিবর্তন কি? আমরা কোনদিকে যাব? পরে সবাই সিদ্ধান্ত নিলাম .. আমাদের মীনা আমাদের মত হবে। আমরা আমাদের মত করে BG এর লুক Development করব। কিন্তু মীনার বাড়ী এত বছর পরে কেমন হবে?
একদিন স্যার জানালেন তার টিম একটা sketch রেডি করেছে। প্রসঙ্গে জানানো দরকার , স্যার নিজেও ৬টি ফিল্মের একটি নির্মান করছেন আর তিনি এই পুরো ৬ টি ফিল্মের সিরিজ ডাইরেক্টর আর কন্সাল্টেন্ট হিসেবে কাজ করবেন। আমাদের এক টিম হিসেবে কাজ করা লাগবে। স্যার আমাদের তাদের তৈরি করা sketch পাঠালেন। আমরা দেখলাম। মনে হল...এই মীনার বাড়িটা ভারতের গ্রামের মত লাগছে। সেখানে মাটির পরিবর্তে পাথর বা টাইল দেয়া। মনে হল, এই বাড়ি আমাদের এখানে চলবেনা। UNICEF এর সাথে পরামর্শ করে আসল আদল ঠিক রেখে বাড়ির পুনর্নির্মান শুরু হল। লক্ষ্য করলাম, মীনার বাড়িতে টিভি এসেছে। বাড়ির পিছনে এন্টেনা দেখা যাচ্ছে!!!!
তৈরি হল আমাদের প্রথম মীনার মাস্টার ব্যাকগ্রাউন্ড। এটি স্যার পছন্দ করলে উনি বললেন সবাইকে এটি শেয়ার কর যেন সবার বাড়ি একই রকম হয়।
আমরা যখন দ্বিতীয়বারের মত মীনার কাজ আবার পেলাম তখন আমি Disney র Bambi এর মহা ভক্ত। সেই অদ্ভুত সুন্দর ওয়াসে ওয়াটারকালারের দুর্দান্ত সব পেইনটিং আপনার হৃদয় শীতল করে দিবে। তখন আমার মনে হল, পরের মীনার Background আবারো পরিবর্তন করব। Bambi flavor এ কাজ করব, অবস্যই একই রকম হবেনা। আমাদের মতই হবে। ডিজিটাল পেইন্টিং এ যতদুর করা যায়। ছোট একটা workshop করলাম। BG ডিপার্ট্মেন্টে সবাই Bambi style আয়ত্তে আনার চেষ্টা করছে। নিচের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা একই মাস্টার ব্যাকগ্রাউড সব ঠিক রেখে Bambi স্টাইলে করার চেষ্টা করেছি। ফলাফল হল দুর্দান্ত। ভিস্যুয়াল অনেক soothing আর soft হওয়াতে মীনার পরের দুটি ছবি অন্যরকম হল। প্রথম ২টি আমরা কার্টুনি ফিলটা এনিছিলাম। আর পরের গুলোতে পেইনটারি লুক নিয়ে কাজ করা হয়েছে।
আমাদের ৪ জন শিল্পী ছিলেন। এর মধ্যে সবাই আমার বন্ধু আর একজন সিনিয়র বন্ধু। সবাই চারুকলার। দীর্ঘসময় চারুকলায় কাটিয়ে বাকি জীবনটা এনিমেশনে দিয়েছে। এত Strong Team থাকলে আপনি আসলে সবই করতে পারেন...... যা ইচ্ছা তাই করতে পারেন। মীনার একেকটা পেইন্টিং এই ৪ জনের সমান হাতের ছোয়ায় এই রূপ ধারন করেছে। কারন প্রতিটা BG সবার হাত ঘুরে ঘুরে আসত। মাহমুদ ভাই ( বস মানুশ) Syed Mahmoodul Hasan, জাহাঙ্গীর Jahanger Alam যে কিনা টিমকে লিড করত আমার পরে, ইমরান Md. Imran যে কিনা চারুকলায় অত্যন্ত অভিজ্ঞ কিন্তু এনিমেশনে তখন নতুন... কিন্তু স্বাভাবিক ভাবেই দুর্দান্ত কাজ করত, হাতে দারুন পলিশিং ছিল। সুকুমার Sukumar Roy যে কিনা শখের বসে BG করতে গিয়ে পরে এই department এ কাজ করেছে। দুর্দান্ত ভাবেই সুকুমার Bambi স্টাইল টা ধরতে পেরেছিল। তো এই ৪ জনের সম্মিলিত প্রয়াসে আমাদের সকল মীনার Background গুলো তৈরি হয়েছিল। মীনার বাড়িটা প্রথমে 3D তে বানিয়ে পেইন্টিং করা হয়েছিল। এই কাজটি করেছে জাহাঙ্গির। BG গুলোতে আমি স্পষ্ট ধরতে পারি কোথায় কথায় মাহমুদ ভাই, সুকুমার বা ইমরান কাজ করেছে।
নিচে আমি কয়েকটি ছবি দিলাম। যেখানে স্যার রাম মোহনের প্রাথমিক স্কেচ থেকে শুরু করে আমাদের প্রথম দুই মীনার মাস্টার ব্যাকগ্রাউন্ড আর পরে স্টাইল পরিবর্তন করে বাম্বি ঘরানার রুপান্তর পেয়ে যাবেন।
পরবর্তি পর্বে আরো বিস্তারিত ভাবে অন্যন্য কথা আসবে।
স্যার রাম মোহনের স্টুডিওতে ডেভেলপ করা লে আউট

মীনার বাড়ী - ফাইনাল এডিশান
টুনবাংলায় প্রথম দুইটি মীনাতে এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে।

No comments:

Post a Comment

আমার_মীনা_কথন_০৪ , টুনবাংলাতে_প্রথম_মীনার_গল্প।

#মীনা_কথন লিখতে যে পরিমান অতীতে ফিরে যেতে হয়, সেটা অনেক কষ্টের আর Time Consuming। চেয়েছিলাম ধারাবাহিক ভাবে লিখতে। তাই হঠাৎ হঠাৎ পুরানো ...